বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:৫০ পিএম
মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক প্রবাসীর দুইটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার হরিদাসপাড়া পাটোয়ারি বাড়িতে প্রবাসী মিজানুর রহমান পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। আগুনে দুটি বসতঘরসহ ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র, ফার্নিচার, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে।

Model Hospital

ক্ষতিগ্রস্ত প্রবাসী মিজানুর রহমান পাটোয়ারী বলেন, “আমার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর এক বছর আগে বিদেশ থেকে দেশে ফিরে আসি। স্ত্রীর চিকিৎসার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারিনি। এক মাস আগে আমার স্ত্রী মারা যান। আজ অগ্নিকাণ্ডে আমার থাকার শেষ দুইটি বসতঘরও পুড়ে গেছে। এখন খোলা আকাশের নিচে থাকা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ঘরে থাকা নগদ তিন লাখ টাকা, স্ত্রী ও মেয়ের প্রায় চার ভরি স্বর্ণালংকার এবং প্রয়োজনীয় সব আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। এতে আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital