শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আলোর কাফেলা ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:১৮ পিএম
ফরিদগঞ্জে আলোর কাফেলা ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা
চাঁদপুরের ফরিদগঞ্জে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আলোর কাফেলা ফাউন্ডেশন-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২য় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) উপজেলার ঐতিহ্যবাহী খেজুরতলা ঈদগাহ মুলাম বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় উপজেলার প্রায় ৫টি প্রতিষ্ঠানের হিফজুল কুরআন বিভাগের প্রায় ১৫ জন হাফেজ অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন আলোর কাফেলা ফাউন্ডেশনের নবনির্বাচিত প্রধান উপদেষ্টা মো. ওয়ালী ফয়সাল (মুলাম) এবং সংগঠনের সভাপতি আহমেদ আরমান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আল ফাহাদ (মুলাম), সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাবিব (মুলাম), যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হোসেন নিরব, আহমেদ মাহফুজ, অর্থ সম্পাদক মাহমুদ হাসান নাইম, তথ্য সম্পাদক আহমেদ ফয়েজ (মুলাম), শিক্ষা সম্পাদক মেহেরাজ হোসেন (মুলাম)সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় গৃদকালিন্দিয়া স্বপ্ন ছুড়া সমাজ সংস্থা, কালির বাজার স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন এবং হাদিয়া ফাউন্ডেশন-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা নিজ নিজ সংগঠনের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন।
এসময় উপস্থিত অতিথিরা আলোর কাফেলা ফাউন্ডেশনের এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মুফতি ইয়াকুব শরীফের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital