বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সকলে মিলে আল কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হই : এড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১০:০২ পিএম
সকলে মিলে আল কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হই : এড. শাহজাহান মিয়া

চাঁদপর সদর উপজেলার রামপর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

পবিত্র মাহে রমাদান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ মার্চ শুক্রবার ইউনিয়নের আলগী সকদী পাঁচগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তিনি বলেন, মাহে রমাদান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষাকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে স্থানীয় মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিলে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া মানব জাতির মুক্তি সম্ভব নহে। পবিত্র মাহে রমজানে কোরআন নাযিল হয়েছে। আসুন সকলে মিলে আল কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হই।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবাইর হোসাইন খান,  সদর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ মিজানুর রহমান,  শহর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবদুল হাই লাভলু, সদর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা হোসাঈন শহীদ। ।

ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. সিয়াম খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. জোবায়ের ইবনে হোসাঈন, মো. মনির হোসেন, নূর মোহাম্মদ, মো. বোরহান খান, মো. শাহজান, মো. লিয়াকত খান প্রমুখ।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে রামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital