শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর লঞ্চঘাট থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ মার্চ, ২০২২, ৬:১১ পিএম
চাঁদপুর লঞ্চঘাট থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী আটক

নিজস্ব প্রতিনিধি : মাদকবিরোধী অভিযানে চাঁদপুর লঞ্চঘাট থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী শাহানা বেগম (৬০)কে আটক করেছেন নৌ থানা পুলিশ।

বুধবার বিকেলে নৌ থানার এসআই বাবুল বালা সঙ্গীয় ফোর্স নিয়ে লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়ে গাঁজা বোঝাই ব্যাগসহ তাকে আটক করতে সক্ষম হয়। আটক শাহানা বেগম শরীয়তপুর জেলার নড়িয়া থানার মৃত রাজাকে স্ত্রী।

পুলিশ জানান, কুমিল্লা থেকে গাজা বোঝাই ব্যাগ নিয়ে ঢাকা আজিমপুর যাওয়ার উদ্দেশ্যে মাদক সম্রাজ্ঞী সাহিদা বেগম রওনা হয়। তিনি লঞ্চ টার্মিনালে আসলে তার গতিবিধি সন্দেহজনক হলে অবশেষে তাকে ৭ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা চাঁদপুর লঞ্চ ঘাট নিরাপদ ভেবে বিভিন্ন জেলায় মাদকের চালান প্রচার করেন।

মাদকবিরোধী পুলিশের অভিযানে গাঁজাসহ তাকে আটক করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপূর্বে ২০০ বোতল ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক করেছে নৌ থানা পুলিশ। মাদক বিরোধী অভিযান পুলিশের সর্বদা অব্যাহত থাকবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital