বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে স্কুল বন্ধের মধ্যেও কোচিং বাণিজ্যের অভিযোগ

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম
ফরিদগঞ্জে স্কুল বন্ধের মধ্যেও কোচিং বাণিজ্যের অভিযোগ
রমজান উপলক্ষে সারা দেশের মতো চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাতেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিছু প্রতিষ্ঠানে কোচিং কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। এতে অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
সরেজমিনে উপজেলার শোল্লা স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকলেও ভবনের কয়েকটি শ্রেণিকক্ষে পাঠদান চলছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত কোচিং পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ কার্যক্রমে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক জড়িত বলেও দাবি করেছেন স্থানীয়রা।
রোববার (৮ মার্চ) দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কয়েকটি কক্ষে শিক্ষার্থীরা বসে পাঠ নিচ্ছে। এ সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কিছু শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষক দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন।
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, রমজানের ছুটির সুযোগ নিয়ে কিছু বিদ্যালয় কোচিংয়ের নামে শিক্ষার্থীদের ডেকে এনে অতিরিক্ত অর্থ আদায় করছে। অনেক ক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতির কথা বলে শিক্ষার্থীদের কোচিংয়ে অংশ নিতে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আরিফুর রহমানের সাথে কথা তিনি জানান, শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য স্বেচ্ছায় কিছু সময় পড়াশোনার ব্যবস্থা করা হয়েছিল। কোচিং এর জন্য শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি এড়িয়ে যান এবং কোচিং ফি বাবত শিক্ষার্থীদের ৫’শ টাকা আদায় করা হয়েছে বিষয়টি তিনি স্বীকার করেন।
উল্লেখ্য, ২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ১৯ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সময় শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, সরকারি ছুটির সময় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বা বিশেষ ক্লাস পরিচালনার অনুমতি নেই। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।