বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা : ডিসি নাজমুল ইসলাম সরকার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:৫০ পিএম
অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা : ডিসি নাজমুল ইসলাম সরকার

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপনকে সামনে রেখে চাঁদপুরে আইন-শৃঙ্খলা, যানবাহন চলাচল ও যাত্রীসেবার সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।

ঈদ সামনে রেখে চাঁদপুরে আইন-শৃঙ্খলা ও যাত্রীসেবা নিশ্চিত করতে প্রস্তুতি সভা

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে চাঁদপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচল ও যাত্রীসেবার সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, ঈদকে কেন্দ্র করে সড়ক, নৌ ও রেলপথে যাত্রীদের যাতায়াতে যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি করবে। ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রীদের হয়রানির কোনো সুযোগ নেই। কোনো পরিবহন বা ব্যক্তি অতিরিক্ত ভাড়া আদায় করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Model Hospital
তিনি বলেন, নৌপথে লঞ্চ বা অন্যান্য জলযানে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। একইভাবে সড়কপথে বাস, অটোরিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনে নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে দায়িত্ব পালন করবেন। কোথাও অতিরিক্ত যাত্রী পরিবহন বা ভাড়া বৃদ্ধির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক আরও বলেন, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, ট্রেনস্টেশনসহ পরিবহনকেন্দ্রিক এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। ঈদকে সামনে রেখে কেউ যদি যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের সময় মানুষ পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের জন্য বাড়িতে ফিরতে চায়, তাই তাদের যাত্রা নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি থাকবে।

তিনি সংশ্লিষ্ট দপ্তর, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, চাঁদপুরকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. শফিকুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু, খেলাফত মসজিদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, শ্রমিক পরিবহন ইউনিয়নের সভাপতি বাবুল মিজি এবং চাঁদপুর গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা, এন এস আই সহকারী পরিচালক মো. রেজাউল করিম, চাঁদপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শোয়েবুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি মনজুর আহমেদ চৌধুরী, বাংলাদেশ কোস্টগার্ডের পিও সোহেল রানা এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. বিল্লাল হোসেন।

সভায় ঈদ উপলক্ষে চাঁদপুরের সড়ক, নৌ ও রেলপথে যাত্রীসেবার মান উন্নয়ন, যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি প্রতিরোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।