শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পৌরসভায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ১২:৪৯ পিএম
শাহরাস্তিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পৌরসভায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পৌরসভা উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ( ৩ -মার্চ  ) পৌরসভা কার্যালয় চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দিবসটি উপলক্ষে দিনের শুরুতে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধাদের ইতিহাস স্মৃতিচারণ  করে ওই প্রতিপাদ্য নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি পৌরসভা কাউন্সিলর তুশার চৌধুরি রাসেলের সঞ্চালনায় পৌরসভার(১-নং) সচিব রোটারিয়ান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তোফায়েল আহমদ শেখের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, প্যানেল চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন, নির্বাহী প্রকৌশলী নিয়াজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী  হাসানুজ্জামান, পৌর কাউন্সিলর মোঃ মকবুল আহমেদ, আব্দুল কুদ্দুস রানা, মিজানুর রহমান, মোঃ জয়নাল আবেদীন, মিজানুর রহমান মোল্লা,মোহাম্মদ আজাদ হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবুল কাশেম, মোহাম্মদ শাহনেওয়াজ সহ মহিলা সংরক্ষিত কাউন্সিলর শাহানা সুলতানা, রাবেয়া বসরি বকুল, রাবেয়া বেগম, জাহানারা আক্তার পুতুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান সহকারী মোঃ নজরুল ইসলাম, মানিক লাল ঘোষ, নাসিরুদ্দিন, মাহবুব আলম, মোঃ সাদ্দাম হোসেন, সাইফুর রহমান, ছোটন চন্দ্র বিশ্বাস, মোঃ সোলায়মান, এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital