শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সামাজিক সংগঠন চাঁদমুখের ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৩২ পিএম
সামাজিক সংগঠন চাঁদমুখের ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে কোরআনের হাফেজ ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এমএ লতিফ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা ও সংগঠনের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশসহ অতিথিবৃন্দ।

পবিত্র রমজান মাস উপলক্ষে কোরআনের হাফেজ ও এতিম শিশুদের সম্মানে ভালো কাজ আন্দোলন সামাজিক সংগঠন চাঁদমুখের ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাংবাদিক রাশেদ শাহরিয়ার পলাশের সভাপতিত্বে এবং লেখক ও সংগঠক এইচএম জাকির এর সঞ্চালনায় ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাস মানুষকে সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায়, এতিম ও কোরআনের হাফেজদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, চাঁদমুখ ভালো কাজ আন্দোলনের মতো সংগঠনগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ভালো কাজের সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, তরুণদের ভালো কাজে সম্পৃক্ত করতে সামাজিক সংগঠনগুলোর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি রহিম বাদশা, সমাজসেবক মাহমুদ হাসান এবং সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি ও মানবিকতার মাস। এ মাসে অসহায়, এতিম ও কোরআনের হাফেজদের পাশে দাঁড়ানো অত্যন্ত মহৎ কাজ। চাঁদমুখ ভালো কাজ আন্দোলনের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান করেন।
অনুষ্ঠানে সংগঠনের ৬০ জন সদস্য এবং ১৫ জন কোরআনের হাফেজ ও এতিম শিশু উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে সবাই একসঙ্গে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital