শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খাদেরগাঁও ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ১:০৪ পিএম
খাদেরগাঁও ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা
মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে মজিববর্ষ ও মহান স্বাধীনতার সবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩ মার্চ বিকেলে ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপনের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম ঢালী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কাউছার আলম প্রধান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ঢালী, ইউপি সদস্য আঃ রাজ্জাক প্রধান, সুরুজ্জামান মিয়াজী, পেইজ ডেভেলপমেন্টের কো-অর্ডিনেটর মো. আহসান হাবিব, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. বিল্লাল হোসেন প্রমুখ।
এসময় ইউপি সচিব নাছির আলম, ইউপি সদস্য হাবিবুল্লাহ হবু, মহসিন প্রধান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান,  সাধারণ সম্পাদক মো. ফারুক বকাউল, ইউডিসি মো. নাছির উদ্দীনসহ ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital