বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে হত্যাকাণ্ড ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে এমপি ড. জালাল উদ্দিন

মতলবের মাটিতে অপরাধ করে কেউ পার পাবে এটা আমি হতে দেব না : ড. জালাল উদ্দিন এমপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৩৬ পিএম
মতলবের মাটিতে অপরাধ করে কেউ পার পাবে এটা আমি হতে দেব না : ড. জালাল উদ্দিন এমপি

নিহত জাকির হোসেনের বাড়িতে স্বজনদের সাথে কথা বলছেন চাঁদপুর-২ আসনের এমপি ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

অপরাধী যত বড়ই হোক না কেন কেউ আইনের ঊর্ধ্বে নয়। মতলবের মাটিতে অপরাধ করে কেউ পার পাবে এটা আমি হতে দেব না বলে মন্তব্য করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
মঙ্গলবার (১০ মার্চ) মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় নিহত জাকির হোসেনের বাড়ি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কয়েকদিনের মধ্যে মতলবে যে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেসব ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে খেয়াল রাখতে হবে, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়।
এ সময় তিনি আরও বলেন, মতলবের মাটিতে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের ঠাঁই হবে না।
এর আগে তিনি নিহত জাকির হোসেনের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। নিহতের পরিবারকে তার ব্যক্তিগত তহবিল থেকে ২ লক্ষ টাকা ও জেলা বিএনপি সহ কোষাধ্যক্ষ বশির সরকার ১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন।
পরে বিকেলে ড. জালাল উদ্দিন মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের রায়েরকান্দি গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর চাঁদার দাবিতে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে। ভবিষ্যতে যাতে মতলবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এর আগে তিনি মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম মফিজুল ইসলাম মিয়াজীর কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান, জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী’সহ বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।