বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন ১৪ নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:০০ পিএম
চাঁদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন ১৪ নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ১৪ নং ওয়ার্ড শহর শাখার সভাপতি শুক্কুর কাজীর সভাপতিত্বে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর শহর শাখার সভাপতি আব্দুল হাই লাভলু, সেক্রেটারি সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড জামায়াত ইসলামের সভাপতিও তরপুরচন্ডী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী প্রফেসর আলমগীর বন্দুকশী, সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল মাজেদ, ১৪ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমান খাঁন, সেক্রেটারি আব্দুল মোত্তালিবসহ বহু নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তিনি পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, “হে মুমিনগণ! তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর—যাতে তোমরা মুত্তাকি বা আল্লাহভীরু হতে পারো।” (সূরা বাকারা: ১৮৩)।

Model Hospital

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সিয়ামের ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরে বলেন, “আল্লাহ তায়ালা আমাদের ওপর যে সিয়াম ফরজ করেছেন, তা কেবল আজকের জন্য নয়, বরং আদম (আ.) থেকে শুরু করে সকল নবী-রাসূলের উম্মতের ওপরই এই ইবাদত ফরজ ছিল। এর মূল লক্ষ্য হলো মানুষের ভেতরে আল্লাহর ভয় বা তাকওয়া সৃষ্টি করা। সিয়াম আমাদের ভোগবিলাস থেকে দূরে সরিয়ে বিনয়, ধৈর্য এবং পরোপকারের শিক্ষা দেয়।”

সমাপনী বক্তব্যের পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।