শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে ভিজিএফের চাল নিতে গিয়ে পৌরসভার ষ্টোর কিপারের মারধরের শিকার গৃহবধূ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৫২ পিএম
মতলবে ভিজিএফের চাল নিতে গিয়ে পৌরসভার ষ্টোর কিপারের মারধরের শিকার গৃহবধূ
চাঁদপুরের মতলব দক্ষিণে ভিজিএফের চাল সংগ্রহ করতে গিয়ে এক গৃহবধূ মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মতলব পৌরসভার নবকলস (প্রধানিয়া বাড়ি) এলাকার বাসিন্দা মোসাঃ শাহিনুর বেগম (৪০) গত বুধবার (১১ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে সরকারি অনুদান ভিজিএফ এর ১০ কেজি চাল সংগ্রহ করতে মতলব পৌরসভায় যান। চাল সংগ্রহ করে বের হওয়ার সময় পৌরসভার ষ্টোর কিপার মো. কাউছারের সাথে তার ধাক্কা লাগে শাহিনুর বেগমের। এ সময় অভিযুক্ত কাউছার ক্ষিপ্ত হয়ে শাহিনুর বেগমকে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন।
শাহিনুর বেগম গালিগালাজের প্রতিবাদ করলে কাউছার উত্তেজিত হয়ে তার হাতে থাকা সরকারি অনুদানের চালের বস্তা ফেলে দেন এবং তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে তিনি শাহিনুর বেগমকে টেনে-হিঁচড়ে চুল ধরে মাটিতে ফেলে দেন এবং এলোপাতাড়ি লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় শাহিনুর বেগমের চিৎকার শুনে উপস্থিত লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এসময় কাউছার উপস্থিত লোকজনের সামনে ভুক্তভোগী নারীকে মারধর ও হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় শাহিনুর বেগমকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন, দুইপক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital