চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য রাখছেন সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু। পাশে রয়েছেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সালসহ অন্যান্য অতিথিরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কেফায়েত উল্লাহ।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সালের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।









