শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:৩২ পিএম
কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সফিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে হোয়াইট হাউজ রেস্টুরেন্টে উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় এলাকায় স্থানীয় মুসল্লি ও রোজাদারদের সম্মানার্থে দোয়া, ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সফিকুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাস আমাদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। আমি সবসময় মোগরাপাড়া ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। ব্যক্তিগত স্বার্থ নয়, মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, আপনাদের দোয়া ও সমর্থনে যদি দায়িত্ব পাওয়ার সুযোগ পাই, তাহলে কলাকান্দা ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করা সম্ভব।এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital