বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জুলাই যোদ্ধা পরিবারকে এনডিএ ‘র আর্থিক সহযোগীতা প্রদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১২:২৫ এম
চাঁদপুরে জুলাই যোদ্ধা পরিবারকে এনডিএ ‘র আর্থিক সহযোগীতা প্রদান

ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এনডিএফ) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা ১১ পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এনডিএফ) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা ১১ পরিবারকে ১লক্ষা টাকা আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে।

১২মার্চ বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের রেড চিলি রেষ্টুরেন্টে ইবনেসীনা ফার্মাসিটিক্যাল লি. এর স্পন্সরে এই অনু্ষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এনডিএফ) চাঁদপুর জেলা শাখার সভাপতি মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ সালেহ আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ মাহিবুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা: মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মাহবুবুর রহমান। পবিত্র কোরআনের দারস পেশ করেন অধ্যাপক হাফেজ সোহাইল আহমেদ চিশতী। বক্তব্য রাখেন ইবনেসিনা ফার্মাসিটিক্যালের কর্মকর্তা ইউনুস আলী।

Model Hospital

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো: খাইরুল কবির, চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: সোহেল আহমেদ, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা: আশরাফ আহমেদ চৌধুরী, চাঁদপুর সদর জামায়াতের আমীর অধ্যাপক মাও: আফসার উদ্দিন মিয়াজী, চাঁদপুর উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের উপ-পরিচালক ইব্রাহীম খলিল, চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডা:আব্দুল আজিজ, ডা: ফেরদোস  নুর, ডা: আসিফ ইকবাল, ডা: আনিসুর রহমান, ডা: হাবিবুর রহামান, ডা: সৈয়দ আহমদ কাজল, ডা: হাফিজুর রহমান বিপ্লব, ডা: মাহিবুর রহমান সাদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের ও সদর হাসপাতালের ডাক্তার, কার্মকর্তাসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালের ডাক্তার ও কার্মকর্তারা উপস্থিত ছিলেন। চাঁদপুর সদর উপজেলায় অবস্থিত জুলাই আহত ও নিহত যোদ্ধা  ১১ পরিবারের মাঝে ১লক্ষ টাকা আর্থিক প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।