বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পুলিশের অভিযানে মাদক-ওয়ারেন্টভুক্ত ৮ আসামি আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১২:৩০ এম
শাহরাস্তিতে পুলিশের অভিযানে মাদক-ওয়ারেন্টভুক্ত ৮ আসামি আটক
শাহরাস্তি মডেল থানা পুলিশ গত কয়েক দিনে পৃথক অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। একই সঙ্গে আদালতের জিআর পরোয়ানাভুক্ত আরও ২ জন আসামিকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ১২ মার্চ ২০২৬  শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া ও এএসআই (নিঃ) মো. মনিরুল হক সঙ্গীয় ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জিআর নং-২২/২৪ (শাহরাস্তি) মামলার পরোয়ানাভুক্ত উপলতা মহল্লার পশ্চিম হাসান আলী মিয়াজী বাড়ীর মৃত আবুল কালাম আজাদের  পুত্র মো. খোরশেদ আলম,পৌর শহরের বাদিয়া কাজীবাড়ি শফিক ওরফে হেকিম শফিকের পুত্র মো. আনোয়ার হোসেন  গ্রেফতার করা হয়।
এর আগে ১১ মার্চ সন্ধ্যায় থানার এসআই (নিঃ) শফিকুল ইসলাম ও এএসআই (নিঃ) রাজীব আহাম্মদের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে চিতোষী পূর্ব ইউনিয়নের মাইন মেম্বারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে আবুল হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এদিকে ১০ মার্চ দিবাগত রাত ২টা ১৫ মিনিটে মেহের দক্ষিণ ইউপির দেবকরা এলাকার মোল্লা বাড়ীর সামনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— আ. মান্নান ওরফে হাসান (২৩), আহম্মদ জাকারিয়া সৌরভ (২১), মো. সুজন মিয়া ওরফে কামাল (২৮) এবং জেসমিন আক্তার (৩৮)। তাদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় এবং জেসমিন আক্তারের বাড়ি শাহরাস্তি উপজেলার দেবকরা গ্রামে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়।
একই দিন রাতে পৃথক আরেক অভিযানে চেঙ্গাচাল এলাকার বালুর মাঠ সংলগ্ন রেললাইন পার হয়ে কলা বাগানের ভিতর থেকে মাহবুব আলম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওসি মীর মাহবুবুর রহমান বলেন, শাহরাস্তিতে মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, পরিবহনকারী কিংবা মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital