শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবের উপহার ফরিদগঞ্জের ৬৭টি এতিমখানায় খেজুর বিতরণ

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:২৫ পিএম
সৌদি আরবের উপহার ফরিদগঞ্জের ৬৭টি এতিমখানায় খেজুর বিতরণ

ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানার প্রতিনিধিদের হাতে সৌদি আরব থেকে আগত খেজুর তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব থেকে উপহার হিসেবে আসা খেজুর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। উপজেলার জন্য বরাদ্দকৃত মোট ৪০ কার্টুন ৩২০ কেজি খেজুর উপজেলার প্রায় ৬৭টি এতিমখানায় পৌঁছে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব খেজুর বিতরণ করা হয়। এ সময় ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া এতিমখানার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের হাতে খেজুরের প্যাকেট তুলে দেন।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানসহ সংশ্লিষ্টরা।
বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, পবিত্র রমজান মাসে এতিমদের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে সৌদি আরবের পক্ষ থেকে এ খেজুর উপহার প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এতিমখানার পাশাপাশি নিবন্ধনের বাইরে থাকা এতিমখানাগুলোকেও এর আওতায় আনা হয়েছে। প্রতিটি এতিমখানায় সেখানে অবস্থানরত এতিমদের সংখ্যার ভিত্তিতে খেজুর বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “আশা করছি এতিমখানার কর্তৃপক্ষ ইফতারের সময় এতিম শিশুদের মধ্যে এসব খেজুর বিতরণ করবেন। এতে পবিত্র রমজানের ইফতার আরও আনন্দময় হবে।”
উল্লেখ্য, পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশের অসহায় ও এতিমদের সহায়তায় সৌদি আরবের পক্ষ থেকে প্রতিবছরই বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী ও সহায়তা পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলার এতিমখানাগুলোতেও এই খেজুর বিতরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital