বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে শিক্ষামন্ত্রীর হুইলচেয়ার বিতরণ

আবু সাঈদ, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৪০ পিএম
কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে শিক্ষামন্ত্রীর হুইলচেয়ার বিতরণ
কচুয়ায় অসহায় ও শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের পথ সুগম করতে কচুয়া সমাজসেবা কার্যালয় ও রোগী কল্যাণ সমিতির উদ্যোগে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে  শুক্রবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে এই হুইলচেয়ার তুলে দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
​হুইলচেয়ার বিতরণকালে মন্ত্রী বলেন,  প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয়, বরং সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে।  বর্তমান সরকার এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে।  তিনি কচুয়া সমাজসেবা অফিস ও  রোগী কল্যাণ সমিতির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
 হুইলচেয়ার পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার  জনাব মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার (ভূমি)  আবু নাছির, কেন্দ্রীয় বিএনপির মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী,  কচুয়া উপজেলা বিএনপি সভাপতি খাইরুল আলম স্বপন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাহিদ ইসলাম, চাঁদপুর জেলার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ,রোগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
এসময় কচুয়ার নিবন্ধিত বেসরকারি এতিমখানা সমূহে ২০২৫-২৬ অর্থবছরে ১ম কিস্তির ক্যাপিটেশন গ্রান্টের প্রায় ৪০ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয় এবং উপজেলা সমাজকল্যাণ কমিটি ও রোগী কল্যান সমিতির যৌথ উদ্যোগে অসহায়, দরিদ্র রোগীদের মাঝে ৫০ হাজার টাকার আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital