বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় রেড রিলেশন যুব সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কচুয়ায় রেড রিলেশন যুব সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

কচুয়া রিলেশন যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগ প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের সাথে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নে রেড রিলেশন যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সমাজের শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু ও বয়স্কদের সাথে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে সংগঠনটির সর্বদায় আত্মমানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ নিয়ে প্রতিবছরের ন্যায় এবারও সমাজের অসহায় শারীরিক ও প্রতিবন্ধীদের নিয়ে ইফতার মাহফিলে আয়োজন করা হয়।
পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ ফজলুল হকের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য হাফেজ রাসেল আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মোঃ আশরাফুল আলম রেজন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,সমাজসেবক রুহুল আমিন মাস্টার,মোঃ নজরুল ইসলাম,কচুয়া উপজেলা পরিবারের টিম লিডার সাইফুল ইসলাম তালুকদার রনি, সমাজসেবক আওলাদ খন্দকার, উপজেলা রোগী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ একেএম জাহাঙ্গীর আলম, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, রাকিবুল ইসলাম হামজা,সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম রানা প্রমুখ।
এই সময় সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা প্রবাসী মোয়াজ্জেম হোসেন মিয়াজী টেলি কনফারেন্সে বক্তব্যে বলেন, রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনেকটাই আনন্দ লাগছে।
রেড রিলেশন যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে  সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রেড রিলেশন যুব সমাজ কল্যাণ সংস্থা মানসিক ও শারীরিক প্রতিবন্ধী শিশুসহ বিভিন্ন বয়সের প্রতিবন্ধীদের নিয়ে বিনা মূল্যে চিকিৎসাসহ তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে কাজ করে আসছে।
গ্রহীতা অসহায় এতিম, হতদরিদ্র প্রতিবন্ধিরা ঈদের আগে এই ক্ষুদ্র উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital