বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:৫২ পিএম
কচুয়ায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

চাল বিতরণ করছেন ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন।

২০২৫-২৬ অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কচুয়ায় দুস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই কর্মসূচির আওতায় ৪৭ হাজার ৯৩৬ টি পরিবারকে চাল প্রদান করা হচ্ছে।

রবিবার (১৪ মার্চ ২০২৬ ইং) ৫নং সহদেবপুর ইউনিয়নের নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকারের এ উদ্যোগ।

এসময় ইউনিয়ন ট্যাগ কর্মকর্তা ও মাঝিগাছা মাও. আব্দুল মবিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, ইউপি সচিব মো. জসীম উদ্দিন মজুমদার, উপজেলা বিএনপির যুগ্মসাধারন সম্পাদক খোরশেদ আলম রাখাল, ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারন সম্পাদক হান্নান প্রধান, যুবদল সভাপতি রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ শেষ হওয়ায় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা জানান, এ ধরনের সহায়তা ঈদ উদযাপনে বাড়তি স্বস্তি এনে দেয়।

Model Hospital

উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital