শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলব উত্তর-দক্ষিণের স্বপ্ন নিয়ে সংসদে এমপি জালাল উদ্দিন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:২৯ পিএম
মতলব উত্তর-দক্ষিণের স্বপ্ন নিয়ে সংসদে এমপি জালাল উদ্দিন
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাঁদপুর-২ আসন (মতলব উত্তর-মতলব দক্ষিণ) থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন রবিবার জাতীয় সংসদ অধিবেশনে যোগদান করেছেন। তাঁর সংসদে উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
দীর্ঘদিন ধরে এই আসনে কার্যকর জনপ্রতিনিধির অভাব থাকায় দুই উপজেলার প্রায় দশ লাখ মানুষের বহু প্রত্যাশিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হয়নি বলে স্থানীয়দের অভিযোগ ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়ে ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন প্রায় এক লাখ ১৫ হাজার ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন।
মতলব উত্তর ও মতলব দক্ষিণের ৩টি পৌরসভা ১৯টি ইউনিয়নের জনগণ দলমত নির্বিশেষে তাঁকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। স্থানীয় মানুষের বিশ্বাস, তাঁর অভিজ্ঞতা, মেধা ও নেতৃত্বের গুণে এই অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থানসহ নানা সমস্যা রয়েছে।
বিশেষ করে গ্রামীণ সড়ক উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। নির্বাচনের সময় মোঃ ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন ও তাঁর সমর্থকরা প্রতিশ্রুতি দেন, তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেলে এবং বিএনপি সরকার গঠন করলে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
রবিবার সংসদে তাঁকে দেখে সাধারণ মানুষের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে।  তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর এই প্রতিনিধিত্ব এলাকার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে।
সংসদে ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সুধী, জ্ঞানী গুণী ও বিভিন্ন ক্ষেত্রে যারা বিগত দিনে অবদান রেখেছেন তাদের স্মরণ করেন। মতলব উত্তর -গজারিয়া ঝুলন্ত সেতুর গুরুত্ব নিয়ে কথা বলেন। অতি স্বল্প সময়ে কাজ শুরু করার আহ্বান জানান। এ সেতু গুরুত্ব তুলে ধরে ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, এ সেতু বাস্তবায়ন হলে মতলব চাঁদপুর তথা দক্ষিণাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ বৃদ্ধি পাবে। ঢাকা-চট্টগ্রামের বিকল্প দ্বিতীয় মহাসড়ক হবে এতে সময় ও খরচ কমে আসবে বলে জানান।
চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার বলেন, ‘দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে লাখো মানুষের ভোটে ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন সংসদে গেছেন। তাঁকে সংসদে দেখতে পেরে সবাই আনন্দিত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মতলব উত্তর ও মতলব দক্ষিণের বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরা। তিনি যদি এসব বিষয় সরকারের নজরে আনতে না পারেন, তাহলে প্রয়োজনীয় বরাদ্দ পেয়ে উন্নয়ন কাজ বাস্তবায়ন সম্ভব হবে না।’
ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ উজ্জ্বল ফরাজী বলেন, পৌরসভায় বিশুদ্ধ পানির সংকটসহ নানা মৌলিক সমস্যা দীর্ঘদিন ধরে বিদ্যমান। সংসদ সদস্য হিসেবে তিনি যদি এসব বিষয় গুরুত্ব দিয়ে সংসদে উপস্থাপন করেন, তাহলে  এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার স্বপ্ন নিয়ে সংসদে গেছেন জনগণের প্রতিনিধি। এ বিজয় জনগণের।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।