বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া চৌমুহনী ডি.এস. আলিম মাদ্রাসা নবীন বরন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৪:০৭ পিএম
কচুয়া চৌমুহনী ডি.এস. আলিম মাদ্রাসা নবীন বরন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি : কচুয়া উপজেলার চৌমুহনী ডি.এস. আলিম মাদ্রাসায় নবীন বরন, ছবক প্রদান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলার চৌমুহনী ডি.এস.আলিম মাদ্রাসায় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন সিনিয়র শিক্ষার্থীরা।
মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ছাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম সর্দারের  সর্ঞ্লনায়  অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নবীন শিক্ষার্থী আবদুল আল নোমান।
অনুভূতি প্রকাশ করেন নবীন শিক্ষার্থী মাসুম বিল্লাহ্, জাহিদুল ইসলাম, ফারজানা আক্তার, সানজিদা আক্তার মীম।
অুনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরে-ই-আলম রিহাত। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি সফিকুল ইসলাম পাঠান স্বপন, জাপান তাগুচি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান গাজী মো. আব্দুল হক, বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো বক্তৃতা করেন রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক শাহ কামাল ভুইয়া, অভিভাবক সদস্য মজিবুর রহমান তালুকদার, সাবেক ইউপি সদস্য ফারুক আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে এ মাদ্রাসা থেকে এবারের দাখিল পরিক্ষায় টেলেন্টপুল বৃত্তিপাপ্ত শিক্ষার্থী সানজিদা শরীফ রেশমাকে সংবর্ধনা দেয়া হয়। সে এ মাদ্রাসা থেকে ৮ম শ্রেনীতে ও ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে। সে সকলের কাছে দোয়া চাইছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital