শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলবে আল-আমিন ক্রীড়া চক্রের যাকাত বিতরণ

যাকাত ধনী ও গরীবের মধ্যে ভালোবাসার সেতু বন্ধন মজবুত করে : ইউএনও কে এম ইশমাম

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১২:৩৬ এম
যাকাত ধনী ও গরীবের মধ্যে ভালোবাসার সেতু বন্ধন মজবুত করে : ইউএনও কে এম ইশমাম
মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম বলেছেন, যাকাত ধনী ও গরীবের মধ্যে ভালোবাসার সেতু বন্ধন মজবুত করে। যাকাত আত্মাকে পাক-পবিত্র ও পরিশুদ্ধ করে। যাকাত দেওয়ার মাধ্যমে কৃপণতার মতো ঘৃণিত চরিত্র থেকে দূরে থাকা যায়।
আজ মঙ্গলবার ( ১৭ মার্চ ২০২৬) দুপুরে কচি-কাঁচা মিলনায়তনে মতলব দক্ষিণের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আল- আমিন ক্রীড়া চক্রের আয়োজনে যাকাত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের আজীবন সদস্য ও  বিভাগীয় কর কমিশনার রোমান আহমেদ সরকার বলেন,  অভাবগ্রস্ত ও হত-দরিদ্র জন গোষ্ঠীর প্রতি দয়া, অনুগ্রহ ও সহানুভূতি করতে একজন মুসলিমকে অভ্যস্ত ও যোগ্য করে গড়ে তোলে যাকাত।
যাকাত দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে বরকত লাভ, সম্পদ বৃদ্ধি ও প্রতিদান অর্জন হওয়া যায়।
সংগঠনের যাকাত উপ- কমিটির আহবায়ক ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক শিহাব উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে ও  সদস্য সচিব মোজাম্মেল হক খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি গোলাম সারওয়ার ফরিদী, ক্লাবের সভাপতি এস এম সেলিম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল,  ক্লাবের কর্মকর্তা শোয়েব আহমেদ সরকার,  প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, উপজেলা যুবদলের আহবায়ক  মুজাহিদুল ইসলাম কিরণ, যুগ্ম- আহবায়ক জহিরুল ইসলাম জহির, এস আই মো. আউয়াল প্রমুখ।
এ সময় ক্লাবের সহ-সভাপতি দেওয়ান সুরুজ,সদস্য মনির হোসেন বেপারী, আকতার হোসেন লিটনসহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।
ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল বলেন, আমাদের ক্লাবের লন্ডন  প্রবাসী সাবেক সাধারণ মনিরুজ্জামান খান টিপু এ যাকাত ফান্ড গঠনে মুখ্য ভূমিকা পালন করেন।এছাড়া দেশীয় সদস্য ও  শুভাকাঙ্ক্ষীদের জন্য আমরা এ কাজটি প্রতি বছর করতে  পারছি। এ বছর রিকশা, সেলাইমেশিন, হুইলচেয়ার,  ঢেউটিন ও নগদ অর্থ দিয়ে আমরা এলাকার  ৫২টি দরিদ্র পরিবারকে সহায়তা করতে পেরেছি।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের সদস্য মোঃ মহসিন রেজা পাটোয়ারী।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।