শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

দুস্থদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করল রেজিয়া,ইসমাইল খান ফাউন্ডেশন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮:১৫ পিএম
দুস্থদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করল রেজিয়া,ইসমাইল খান ফাউন্ডেশন

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকায় রেজিয়া-ইসমাইল খান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এক দুঃস্থ ব্যক্তির হাতে ঈদ সামগ্রীর প্যাকেজ তুলে দিচ্ছেন অতিথিরা।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় “ক্ষুদ্র প্রচেষ্টায় হাসুক সবার মুখ, মানবতার কল্যাণে আমরা আছি আপনাদের পাশে” এই স্লোগানকে সামনে রেখে রেজিয়া-ইসমাইল খান ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় ছেংগারচর পৌর এলাকার দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
তিনি বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এ ধরনের উদ্যোগই পারে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। রেজিয়া-ইসমাইল খান ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসনীয়, আশা করি তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
রেজিয়া-ইসমাইল খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ড্যাব কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বশির আহমেদ খান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সামান্য সহযোগিতাও একজন মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এই ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছি মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে। ভবিষ্যতে শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তায় আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান ও আবুল বাসার খান’সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদল নেতা মো. ইমন মোল্লা। কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আক্তার হোসেন খান।
ফাউন্ডেশনের প্রথম কার্যক্রম হিসেবে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রতিটি প্যাকেজে ছিল সেমাই ২ প্যাকেট, নুডলস ১ প্যাকেট, চিনি ১ কেজি, মসলা ৫০ গ্রাম, গুঁড়া দুধ ১০০ গ্রাম, খুরমা ১০০ গ্রাম, সাবু ২৫০ গ্রাম, আলু ১ কেজি ও পেঁয়াজ ১ কেজি।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।