শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে অর্ধশতাধিক মানুষের মুখে হাসি ফোটালেন জেলা স্বেচ্ছাসেবক দলের শামছুল আলম সূর্য

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:৫৫ পিএম
চাঁদপুরে অর্ধশতাধিক মানুষের মুখে হাসি ফোটালেন জেলা স্বেচ্ছাসেবক দলের শামছুল আলম সূর্য

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামছুল আলম সূর্যর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০ মার্চ শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটের সূর্য ইলশা এন্টারপ্রাইজে এ আয়োজন করা হয়।

এ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপহারের প্রতিটি প্যাকেটে ছিল পোলাও চাল, চিনি, সেমাই, দুধ, নুডুলস, আলুসহ বিভিন্ন খাদ্য পণ্য।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সেলিম ছৈয়াল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আলী আহম্মেদ সরকার,  ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল বেপারী, মোঃ জসিম মোল্লা, রহিম খান, চাঁদপুর শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিব খান, জাহিদ হোসেন প্রমুখ।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামছুল আলম সূর্য বলেন, রাজনীতি শুধুমাত্র ক্ষমতার বিষয় নয়, বরং রাজনীতি মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক অঙ্গীকার। সেই অঙ্গীকার থেকেই প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজকে কিছু অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। এর মাধ্যমে কিছু মানুষের মুখে হাসি ফুটলেই আমার এই উদ্যোগ সার্থক হবে। ঈদের আনন্দ যেন ধনী-গরিব সবার ঘরে সমানভাবে পৌঁছে যায়, সে লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস।

Model Hospital

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার সামর্থ্যের মধ্যে অসহায় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি।‌‌ আমাদের প্রিয় অভিভাবক এবং সদর আসনের মাননীয় এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন স্ব স্ব এলাকায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তিনি নিজেও গোপনে হাজার হাজার মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। যা বিএনপি একজন কর্মী হিসেবে আমাদেরকে অনুপ্রাণিত করে।

এ সময় তিনি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনা করেন চাঁদপুরবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি এলাকার সচ্ছল ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।