শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া ঈদগাহ জামে মসজিদ পরিদর্শন করেন ড. মহীউদ্দীন খান আলমগীর

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৪:২৭ পিএম
কচুয়া ঈদগাহ জামে মসজিদ পরিদর্শন করেন ড. মহীউদ্দীন খান আলমগীর

মো. রাছেল : কচুয়া ঈদগাহ জামে মসজিদ পরিদর্শন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

শুক্রবার বিকেলে কচুয়া পৌরসভাধীন ডাক বাংলো সংলগ্ন ঈদগাহ জামে মসজিদের দ্বিতীয় তলার উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি।

এসময় কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, মসজিদ কমিটির সভাপতি শহীদউল্লাহ বিকম, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মুন্সি, শহিদউল্লাহ বিএসসি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রকৌশলী ইব্রাহিম খলিল বাদল, যুগ্ম আহবায়ক মোছলেহ উদ্দীন রিমু, কড়ইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলাম রিয়াদ, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবিরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন ঈদগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল হোসেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital