শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলবে যুবকের ইসলাম ধ র্ম গ্রহণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:২৮ পিএম
মতলবে যুবকের ইসলাম ধ র্ম গ্রহণ

ইসলাম ধর্মের আদর্শ, ন্যায়-নীতিসহ মানুষের উত্তম জীবনব্যবস্থার প্রতি আকৃষ্ট হয়ে চাঁদপুরের মতলব উত্তরে সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে অর্জন দেবনাথ নামের এক যুবক। তার বর্তমান নাম রোহান আহমেদ।

অর্জন দেবনাথ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুন্সীরকান্দি গ্রামের হারাধন দেবনাথ ও সাধনা দেবনাথ দম্পত্তির ছেলে।

ধর্মান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি নারায়ণগঞ্জ জেলা নোটারি পাবলিকের মাধ্যমে একটি এফিডেভিট সম্পন্ন করেছেন বলে জানানো হয়েছে। পরবর্তীতে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বায়তুল নূর জামে মসজিদে উপস্থিত হয়ে পবিত্র কালেমা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

রোহান আহমেদ বলেন, “ইসলাম একটি শান্তির ধর্ম। এর আদর্শ, ন্যায়-নীতি ও জীবনব্যবস্থা আমাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। ব্যক্তিগতভাবে ভালো লাগা এবং বিশ্বাস থেকেই আমি ইসলাম গ্রহণ করেছি।”

Model Hospital

তিনি আরও উল্লেখ করেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় তার মধ্যে। বিভিন্ন ইসলামিক বইপত্র অধ্যয়ন এবং মুসলিমদের সাথে চলাফেরার মাধ্যমে তিনি ইসলাম ধর্ম সম্পর্কে ধারণা লাভ করেন। একপর্যায়ে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং ধর্মান্তরের সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি ইসলাম ধর্মের বিধান অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করছেন বলেও জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, তার এই ধর্মান্তরের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতার বিষয় হিসেবে এটিকে দেখছেন অনেকেই।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।