রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

খাজুরিয়া পাম্পে ​তেলের জন্য ৩ কিলোমিটার লাইন, জ্বালানি পেয়ে স্বস্তিতে গ্রাহকরা

আবু সাঈদ, কচুয়া প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:১৫ পিএম
খাজুরিয়া পাম্পে ​তেলের জন্য ৩ কিলোমিটার লাইন, জ্বালানি পেয়ে স্বস্তিতে গ্রাহকরা
চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পাশে খাজুরিয়া খাজা ফিলিং স্টেশনে’ জ্বালানি তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।  সোমবার দুপুর থেকেই তেলের জন্য অপেক্ষমাণ যানবাহনের সারি প্রায় ৩ কিলোমিটার ছাড়িয়ে যায়।  তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর কাঙ্ক্ষিত তেল সংগ্রহ করতে পেরে অনেক গ্রাহকই সন্তোষ প্রকাশ করেছেন।
​সরেজমিনে দেখা যায়,  খাজুরিয়া খাজা ফিলিং স্টেশনের সামনে থেকে শুরু করে সড়কের  দক্ষিণ  মোটরসাইকেল  দীর্ঘ লাইন তৈরি হয়।  তেলের সংকটের আশঙ্কায় লাকসাম,বরুড়া উপজেলা  দূর-দূরান্ত থেকে আসা বাইকাররা  এখানে ভিড় জমান।  দীর্ঘ সময় রোদে পুড়ে এবং যানজটের ভোগান্তি সহ্য করেও লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় চালকদের।
​দীর্ঘ ৩ কিলোমিটার লাইনে দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহী বলেন,  অনেক জায়গায় ঘুরে তেল না পেয়ে এখানে এসেছি। লাইনে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তেল পেয়ে খুব ভালো লাগছে।
​ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলেও  সাধ্যমতো গ্রাহকদের সেবা দেওয়ার চেষ্টা করছি  ভিড় সামলাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে তাদের হিমশিম খেতে হলেও পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।
​ পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় বাইকারদের তেল দেওয়া হচ্ছে এবং  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।

চাঁদপুরে জাকের পার্টির উদ্যোগে আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:১৫ পিএম
চাঁদপুরে জাকের পার্টির উদ্যোগে আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে চাঁদপুর পৌর শহীদ মিনার প্রাঙ্গণে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এ ইসলামী জলসা শুরু হয়। এতে জাকের পার্টির নেতাকর্মী, বিভিন্ন সহযোগী সংগঠনের সদস্য ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

চাঁদপুর সদর উপজেলা জাকের পার্টির সভাপতি মো. আঃ লতিফ পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর দক্ষিণ জাকের পার্টির সভাপতি আলহাজ্ব কাজী মাহবুবুর রহমান।

প্রধান বক্তা হিসেবে ওয়াজ ও নসিহত পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এবং বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরী (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা জাকির হোসাইন আলাউদ্দিন খিলজি।

Model Hospital

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাওলানা আব্দুর রহিম ও ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাওলানা তসলিম আহমেদ রিমন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী মাহবুবুর রহমান ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, পারস্পরিক সম্প্রীতি ও মানবকল্যাণে ইসলামের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধান বক্তা ও বিশেষ বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে শরিয়ত, তরিকত, আত্মশুদ্ধি এবং ধর্মীয় অনুশাসন পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁদের বয়ানে ইসলামের শিক্ষা অনুসরণ, নৈতিক জীবন গঠন এবং মানবতার কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। মা

জলসায় সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ধর্মীয় আলোচনা ও নসিহত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে মহা পবিত্র বিশ্ব ওরস শরীফ ২০২৭ উপলক্ষে সকল ধর্মপ্রাণ মুসলমানদের দাওয়াত পেশ করা হয়। পরে
উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।