রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

খাজুরিয়া পাম্পে ​তেলের জন্য ৩ কিলোমিটার লাইন, জ্বালানি পেয়ে স্বস্তিতে গ্রাহকরা

আবু সাঈদ, কচুয়া প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:১৫ পিএম
খাজুরিয়া পাম্পে ​তেলের জন্য ৩ কিলোমিটার লাইন, জ্বালানি পেয়ে স্বস্তিতে গ্রাহকরা
চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পাশে খাজুরিয়া খাজা ফিলিং স্টেশনে’ জ্বালানি তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।  সোমবার দুপুর থেকেই তেলের জন্য অপেক্ষমাণ যানবাহনের সারি প্রায় ৩ কিলোমিটার ছাড়িয়ে যায়।  তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর কাঙ্ক্ষিত তেল সংগ্রহ করতে পেরে অনেক গ্রাহকই সন্তোষ প্রকাশ করেছেন।
​সরেজমিনে দেখা যায়,  খাজুরিয়া খাজা ফিলিং স্টেশনের সামনে থেকে শুরু করে সড়কের  দক্ষিণ  মোটরসাইকেল  দীর্ঘ লাইন তৈরি হয়।  তেলের সংকটের আশঙ্কায় লাকসাম,বরুড়া উপজেলা  দূর-দূরান্ত থেকে আসা বাইকাররা  এখানে ভিড় জমান।  দীর্ঘ সময় রোদে পুড়ে এবং যানজটের ভোগান্তি সহ্য করেও লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় চালকদের।
​দীর্ঘ ৩ কিলোমিটার লাইনে দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহী বলেন,  অনেক জায়গায় ঘুরে তেল না পেয়ে এখানে এসেছি। লাইনে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তেল পেয়ে খুব ভালো লাগছে।
​ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলেও  সাধ্যমতো গ্রাহকদের সেবা দেওয়ার চেষ্টা করছি  ভিড় সামলাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে তাদের হিমশিম খেতে হলেও পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।
​ পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় বাইকারদের তেল দেওয়া হচ্ছে এবং  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।