বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার দোকানে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১১:৩১ পিএম
মতলব উত্তরে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার দোকানে ৩০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুর বাজারে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার এর দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৩টি মামলায় ৩ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন- মতলব উত্তর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি ও সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী বিচারক মোহাম্মদ রহমত উল্লাহ। এ সময় মতলব উত্তর থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন।
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও এলপি গ্যাসের দাম স্বাভাবিক রাখাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে উপজেলা প্রশাসন এর উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালিপুর বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
কার্যক্রমের অংশ হিসেবে মতলব উত্তর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তিনটি মামলায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়াও অবৈধভাবে মজুতকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের নিকট বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়।
চলমান পরিস্থিতিতে জেলার বিভিন্ন স্থানে অবস্থিত পেট্রোল পাম্পগুলোতে ও খোলা বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। জ্বালানি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, অবৈধ মজুত রোধ, ভেজাল মেশানো বা পরিমাণে কম দেওয়ার মতো অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এমন মোবাইল কোর্ট পরিচালনা জনস্বার্থে চলমান থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital