শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে কৃষি জমির টপ সয়েল কাটায় ভেকুর ব্যাটারি জব্দ

মো. মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:০৮ পিএম
শাহরাস্তিতে কৃষি জমির টপ সয়েল কাটায় ভেকুর ব্যাটারি জব্দ
শাহরাস্তি উপজেলায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলার পৌরসভাস্থ সোনাপুর ও রায়শ্রী উত্তর ইউনিয়নের দেহেলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গত বুধবার এ অভিযানে সোনাপুর গ্রামের নির্দিষ্ট স্থানে কাউকে উপস্থিত পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে দেহেলা গ্রামে অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু (এক্সকাভেটর) মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলা প্রশাসনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন,
কৃষি জমির টপ সয়েল কাটা সম্পূর্ণ অবৈধ এবং এটি দেশের খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আমরা কোনো অবস্থাতেই এ ধরনের কার্যক্রম সহ্য করবো না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন,অভিযান পরিচালনার সময় আমরা দেখতে পাই কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। ঘটনাস্থলে কাউকে না পেলেও ব্যবহৃত ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital