বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রতিমন্ত্রী ও দুই এমপির সাথে সাইফুল ইসলাম বীরের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:৫৪ পিএম
প্রতিমন্ত্রী ও দুই এমপির সাথে সাইফুল ইসলাম বীরের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর জাতীয় সংসদ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এবং চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম. এ হান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বীর।

সাক্ষাৎকালে আলোচনার কেন্দ্রে উঠে আসেন সাইফুল ইসলাম বীর। এ সময় প্রতিমন্ত্রী নুরুল হক নুর তার দীর্ঘদিনের ত্যাগ, শ্রম, আন্দোলন ও সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, সাইফুল ইসলাম বীর একজন ত্যাগী কর্মী, যার নীরব পরিশ্রম, দায়িত্ববোধ এবং আদর্শিক অবস্থান তরুণদের জন্য অনুকরণীয়।

এ সময় উপস্থিত সংসদ সদস্যরাও মনোযোগ দিয়ে বিষয়গুলো শোনেন এবং সন্তোষ প্রকাশ করেন। তারা সাইফুল ইসলাম বীরের অধ্যবসায়, সততা ও সংগ্রামী মনোভাবকে ইতিবাচক রাজনৈতিক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

জানা যায়, ভিপি নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে সাইফুল ইসলাম বীর ছাত্র আন্দোলন থেকে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

Model Hospital

শাহরাস্তির এই কৃতি সন্তানের পথচলা গড়ে উঠেছে ত্যাগ, আদর্শ ও সংগ্রামের ভিত্তিতে।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital