বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এক মাদক সেবনকারিকে দন্ড 

শাহরাস্তিতে কৃষি জমির টপ সয়েল উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:২৯ পিএম
শাহরাস্তিতে কৃষি জমির টপ সয়েল উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তি উপজেলায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬)  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের  নির্দেশনায় উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের কোয়ার ও চিতোষী পূর্ব ইউনিয়নের সোলেঙ্গা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভেকু (এক্সকাভেটর) দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে একজনকে ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়।
অভিযান সম্পর্কে  (ইউএনও) বলেন, কৃষি জমির টপ সয়েল উত্তোলন সম্পূর্ণ বেআইনি এবং এটি আমাদের খাদ্য নিরাপত্তা ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন,অভিযানের সময় আমরা সরেজমিনে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রমাণ পাই। সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান করা হয়েছে এবং ব্যবহৃত ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়া হবে।
এদিকে একই দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর-এর টিমের সহযোগিতায় চিতোষী বাজারে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজন মাদক সেবনকারীকে ৫০০/- টাকা অর্থদণ্ড এবং ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital