বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে মৎস্য আড়ৎ ও এলপিজি সিলিন্ডার গোডাউনে ভ্রাম্যমান আদালতের হানা : জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:৪২ পিএম
মতলবে মৎস্য আড়ৎ ও এলপিজি সিলিন্ডার গোডাউনে ভ্রাম্যমান আদালতের হানা : জরিমানা
চাঁদপুরের মতলব উত্তরে আমিরাবাদ বাজারের মৎস্য আড়ৎ ও ছেংগারচর বাজারে এলপিজি সিলিন্ডার গোডাউনে ভ্রাম্যমান আদালতে হানা দিয়ে জরিমানা করেছে।
বৃহস্পতিবার সাড়ে ১২টা থেকে ৩ টা পর্যন্ত মতলব উত্তর উপজেলাধীন আমিরাবাদ মৎস্য আড়ৎ এ পুলিশ ও উপজেলা মৎস্য অফিসের সহযোগে জাটকা বিক্রয়  বন্ধের নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রহমত উল্ল্যাহ। অভিযান পরিচালনাকালে ৫৩ কেজি জাটকা ও পাংগাসের পোনা’সহ তিন জন বিক্রেতাকে আটক করা হয়। ৩ জনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় ১৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
বিকাল সাড়ে ৩ টা থেকে ৫টা পর্যন্ত মতলব উত্তর উপজেলাধীন ছেংগারচর বাজারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কালাম এন্টারপ্রাইজ নামক দোকানের গুদামে ১৫০টি এলপিজি সিলিন্ডার মজুদকৃত অবস্থায় পাওয়া যায়। সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রয় করায় উক্ত গুদামের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায়  ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মজুদকৃত এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে প্রমাণকসহ নিয়মিত প্রতিবেদন দেওয়ার জন্য উক্ত গুদামের মালিককে নির্দেশ প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital