বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নতুন ইউএনও মনিরা, নাজিয়া যাচ্ছেন সুবর্ণচর উপজেলায়

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ পিএম
শাহরাস্তিতে নতুন ইউএনও মনিরা, নাজিয়া যাচ্ছেন সুবর্ণচর উপজেলায়

​চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মনিরা খাতুনকে।

একই আদেশে শাহরাস্তির বর্তমান ইউএনও নাজিয়া হোসেনকে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে শাহরাস্তির বর্তমান উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনকে (পরিচিতি নং- ১৮০৩০) নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় বদলি করা হয়েছে।

Model Hospital

অপরদিকে, একই দিন জারি করা অন্য এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত থাকা মনিরা খাতুনকে (পরিচিতি নং- ১৮৩৯৪) শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।

নবনিযুক্ত এই কর্মকর্তাকে তাঁর অধিক্ষেত্রাধীন এলাকায় সার্টিফিকেট মামলা পরিচালনার জন্য ‘সরকারি দাবি আদায় আইন, ১৯১৩’ এর ধারা ৩ (৩) মোতাবেক সার্টিফিকেট অফিসারের ক্ষমতা প্রদান করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার দ্রুতই শাহরাস্তিতে তাঁর নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। নতুন পদায়নকৃত ইউএনও মনিরা খাতুনের নিজ জেলা কুমিল্লা।উল্লেখ্য, বিদায়ী ইউএনও নাজিয়া হোসেন ২০২৫ সালের ১০ আগস্ট শাহরাস্তিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

শাহরাস্তিতে যোগদানের আগে তিনি ফেনী জেলার সোনাগাজী উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। সেই হিসেবে শাহরাস্তি উপজেলায় তিনি অত্যন্ত সুনামের সহিত মোট ৭ মাস ৩০ দিন (২৪২ দিন) প্রশাসনিক কার্য সম্পাদন করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital