বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের মানববন্ধনে বক্তারা

মসজিদের ইমামকে মব সৃষ্টি করে বিদায় করার দুঃসাহস সহ্য করা হবে না : চাঁদপুরে ইমামরা

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১০:০৩ পিএম
মসজিদের ইমামকে মব সৃষ্টি করে বিদায় করার দুঃসাহস সহ্য করা হবে না : চাঁদপুরে ইমামরা

চাঁদপুরে ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের মানববন্ধনে বক্তব্য রাখেন গাছতলা দরবার শরীফের খাজা আহমদ শাহ (র.) জামে মসজিদের খতিব পীরজাদা মাওলানা খাজা জোবায়ের।

চাঁদপুর পৌরসভার জিটি রোড উত্তর এলাকায় মোল্লা বাড়ি মসজিদের ইমাম ও খতিবকে অন্যায়ভাবে বিদায় করার প্রসঙ্গে কতিপয় সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিবাদ জানালে বিশিষ্ট আলেম ও গণমাধ্যম কর্মী মাও. মো. আবদুর রহমান গাজীকে নিয়ে সোস্যাল মিডিয়ায় কুৎসা রটনা ও মিথ্যা অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের আহ্বায়ক হাফেজ মাও. মো. দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাও. মো. ইসমাইল হোসেন জামিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাছতলা দরবার শরীফের খাজা আহমদ শাহ্ (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব পীরজাদা মাও. খাজা জোবায়ের, জেলা পরিষদ জামে মসজিদের খতিব মাও. আব্দুর রউফ, বিষ্ণুপুর ফাতেমা জাবেদ জামে মসজিদের ইমাম মাও. আনোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার আলেম-ওলামাবান্ধব সরকার। অথচ কিছু দুষ্ট দুরাচার দুর্বৃত্ত আলেম সমাজকে নানাভাবে হয়রানি এবং নাজেহাল করছে। চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সবুজ আকন্দ স্থানীয় আল-আমিন মসজিদের ক্যাশিয়ার দাবি করে এই মসজিদের ইমামকে মব সৃষ্টি করে বিদায়ের পাঁয়তারা করে।

Model Hospital

এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব মাওলানা মো. আব্দুর রহমান গাজীর কাছে ওই মসজিদের ইমাম ও খতিব বিষয়টি অবহিত করেন। তিনি এ বিষয়ে মসজিদ কমিটির সাথে আলাপ করলে তারা জুমার দিন মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করে ইমাম সাহেবকে অপদস্ত করার চেষ্টা চালায়। মাওলানা আব্দুর রহমান গাজী এই অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হোন।

এতেই ক্ষিপ্ত হয়ে সবুজের সহযোগী মেহেদী হাসান পারভেজ ফেসবুকের মাধ্যমে মাওলানা আব্দুর রহমান গাজীকে নিয়ে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে বিভ্রান্ত ছড়ায়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে এই অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি।

মানববন্ধনে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিন সাহেবগণ অংশ নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital