শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে আবু আহমাদ সরকার এর ৪৯তম মৃত্যু বার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:২৭ পিএম
মতলবে আবু আহমাদ সরকার এর ৪৯তম মৃত্যু বার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়া
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা মরহুম আবু আহমাদ সরকার এর ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল ১৯৭৭খ্রিঃ তিনি ইন্তেকাল করেন।
শুক্রবার বাদ জুম্মা মানিক ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসায় কোরআনখানি কবর জিয়ারত দোয়া মাহফিল ও ভোজের আয়োজন করেন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা মাজাকাত হারুন মানিক এর পিতা আবু আহমাদ সরকার।
মাজাকাত হারুন মানিক বিশিষ্ট ব্যবসায়ী, আরন ডেনিম লিমিটেড এর স্বত্ত্বাধিকারী,এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান এবং মানিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশ কেমিক্যাল ইমপোর্টার্স ও মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এসময় উপস্থিত ছিলেন- সমাজসেবক কামরুল ইসলাম, সমাজসেবক আলাউদ্দিন।
মুনাজাত পরিচালনা করেন- পাঁচগাছিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ শাহাদাত হোসেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন- ইমাম হাফেজ মুহাম্মদ হাবিবুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital