বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে ছাত্রদল নেতা ফয়সাল খন্দকারের ১২তম রক্তদান

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:০৯ পিএম
মতলবে ছাত্রদল নেতা ফয়সাল খন্দকারের ১২তম রক্তদান
মানবতার সেবায় আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মতলব প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা ছাত্রদল নেতা ও উপজেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি মো. ফয়সাল খন্দকার। এক অসহায় মায়ের জীবন বাঁচাতে রক্তশূন্যতার সংকটে পাশে দাঁড়িয়ে তিনি ১২তম বারের মতো স্বেচ্ছায় রক্তদান করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে ওই রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রক্তের প্রয়োজন দেখা দেয়। এমন সংকটময় মুহূর্তে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন ফয়সাল খন্দকার এবং রক্তদান করে রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
তার এই মহতী উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।  অনেকেই বলেন, নিয়মিত স্বেচ্ছায় রক্তদান সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা অন্যদেরও অনুপ্রাণিত করবে।
এ বিষয় ফয়সাল খন্দকার বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারাটাই সবচেয়ে বড় মানবতা। যতদিন সক্ষম, ততদিন স্বেচ্ছায় রক্তদানসহ মানবতার কাজ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
তার এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে অনুপ্রেরণা জোগাচ্ছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, তার মতো তরুণদের মাধ্যমে মানবিক কর্মকান্ড আরও বিস্তৃত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital