বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন, ২৭ জুন নির্বাচন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:১১ পিএম
চাঁদপুরের চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন, ২৭ জুন নির্বাচন

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিগত কমিটি বিলুপ্ত করে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের জন্য এ কমিটি গঠন করা হয়।

জানা গেছে, তিন বছর মেয়াদ পূর্ণ হওয়ায় গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বিগত নির্বাচিত কমিটি সংগঠনের উপদেষ্টা পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করে। পরবর্তীতে উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা পর্ষদ (২০২৬) গঠন করা হয়। এই পর্ষদ নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে এবং নির্বাচন কমিশনের দায়িত্বও পালন করবে।

আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও আয়কর আইনজীবী আলহাজ্ব শাহ মো. আব্দুল কুদ্দুস। এছাড়া সহকারী কমিশনার হিসেবে রয়েছেন ব্যবসায়ী বাচ্চু হাওলাদার, আলহাজ্ব কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান লিটু, মো. শাহিন ভূঁইয়া, মো. শাহিন চৌধুরী, মো. সেকুল বেপারী এবং অ্যাডভোকেট মো. খোরশেদ আলম সোহাগ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সাইফুল ইসলাম রতন।

আহ্বায়ক আলহাজ্ব শাহ মো. আব্দুল কুদ্দুস বলেন, “চৌধুরীঘাট এলাকার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষাই আমাদের মূল লক্ষ্য। গঠনতন্ত্র অনুযায়ী আমরা দায়িত্ব নিয়েছি এবং সংগঠনের আর্থিক বিষয়গুলো যাচাই করে দেখেছি। পূর্বের কমিটি আমাদের কাছে সবকিছু বুঝিয়ে দিয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।”

Model Hospital

তিনি আরও জানান, আগামী ২৭ জুন নির্বাচনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।