বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শুধু চাঁদপুর নয় সারা দেশে পাঠকের আস্থায় দেশ রূপান্তর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ মার্চ, ২০২২, ১০:৪২ এম
শুধু চাঁদপুর নয় সারা দেশে পাঠকের আস্থায় দেশ রূপান্তর
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন।
টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশ, এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ ও এসএটিভির চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৩ বছরেই দেশ রূপান্তর পাঠকের মনে জায়গা করে নিয়েছে। দেশব্যাপী বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে পাঠকের সংবাদ চাহিদা পূরণ করে চলছে। অতীতে এত অল্প সময়ে দেশের খুব কম সংখ্যক দৈনিক পাঠকের মনে জায়গা করতে পেরেছে। শুধু চাঁদপুর নয়, সারা দেশে পাঠকের আস্থায় দেশ রূপান্তর।
তারা বলেন, শুরু থেকেই চাঁদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরছে দেশ রূপান্তর। আশা করি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রেখে চাঁদপুরের উন্নয়ন অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করবে। দেশ রূপান্তর গঠনমূলক সংবাদ প্রকাশ করে দেশের অগ্রযাত্রার পথ প্রদর্শক হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তর এর চাঁদপুর প্রতিনিধি তালহা জুবায়ের।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ, দেশ রূপান্তরের হাজীগঞ্জ উপজেলা সংবাদদাতা মেহেদী হাসান পাপ্পু, দৈনিক ইকোনমির চাঁদপুর প্রতিনিধি এইচ.এম নিজাম, দৈনিক শপথের স্টাফ রিপোর্টার রুবেল, দৈনিক সুদীপ্ত চাঁদপুর এর স্টাফ রিপোর্টার মাইনুল ইসলাম, দৈনিক চাঁদপুর সময় এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ বাদশা ভূঁইয়া প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital