শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কড়ইয়া ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মনির পাটোয়ারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:১৪ পিএম
কড়ইয়া ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মনির পাটোয়ারী

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনির পাটোয়ারী।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের   সর্বস্তরের ভোটার ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী  মোঃ মনির পাটোয়ারী।

মঙ্গলবার সন্ধ্যায় ​ডুমুরিয়া মধ্য বাজার ডুমুরিয়া ফুড এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায়  ইউনিয়ন বিএনপির সভাপতি ও ডুমুরিয়া বাজার কমিটির সভাপতি ডাঃ হানিফ মিয়া দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীবের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ইউনিয়নবাসীর সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

​​মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মনির পাটোয়ারী বলেন, “আমি কড়ইয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের দুঃখ-সুখের ভাগীদার হতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন থাকলে এই ইউনিয়নকে একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব।”

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মোঃ মনির হোসেন, সাবেক দপ্তর সম্পাদক চাঁদপুর জেলা ছাত্রদল নেতা মোঃ মনিরুজ্জামান, কড়ইয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ডাঃ মোঃ এমরান হোসেন,  ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি দিদারুল আলম।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক মোঃ জাবেদ, ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কবির মজুমদার,  কড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জিলানী,  ৮নং ছাত্রদলের সভাপতি মোঃ  মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা মনির পাটোয়ারীর সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে উপস্থিত সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মনির পাটোয়ারী। মতবিনিময় সভায় দলীয় নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital