বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে জাতীয় ছাত্র-শক্তির আহবায়ক তাহমিদ, সদস্য সচিব ফরহাদ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:২৩ পিএম
মতলব দক্ষিণে জাতীয় ছাত্র-শক্তির আহবায়ক তাহমিদ, সদস্য সচিব ফরহাদ
সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে মতলব দক্ষিণে ‘জাতীয় ছাত্র-শক্তি’র ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ১২ এপ্রিল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে আহবায়ক নির্বাচিত হয়েছেন তাহমিদ হাসান,সদস্য সচিব ফরহাদ উদ জামান।
কমিটির অন্যান্য হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মোঃ আবু হানিফ তাসিম ও মেহেদী হাসান জয়, যুগ্ম আহ্বায়ক মিরাজ, সাদিফ, মাহাবুব এলাহি, মুনতাহার ইসলাম সিয়াম, মেহেদী হাসান রুদ্র, গোলাম আযম রনি ও মোঃ রাহাদ।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব বাহাদুর ইসলাম শাকিল ও মোঃ মাহমুদুল হাসান শৈশব, যুগ্ম সদস্য সচিব শাফিন আহমেদ, হাছিবুর রহমান সিয়াম, মোঃ শামীম রহমান ফাহাদ, জুবায়ের আহমেদ সজীব, সাহিদুল ইসলাম, মোঃ রোমান ও মোঃ তানভীর হাসান, মূখ্য সংগঠক মাহফুজুর রহমান রাজন, সংগঠক  মোঃ কায়েস, মোঃ ইরফান হোসেন, মোঃ অর্নব বেপারী, মোঃ রিয়াদ জিএম, খলিলুর রহমান, মোঃ আসলিম ইসলাম বাঁধন, মোঃ মুন্না হোসেন, এ.কে.এম রাসেল, মোঃ আল আমিন, মোঃ সোহেল তানভীর ও মাইনুদ্দিন প্রধানীয়া। সম্মানিত
সদস্য  তানজিনা হায়দার, কামরুল হাসান আসিফ, শাহিদ আল নোমান, মোঃ আবু তালহা, মোঃ রবিউল হাসান, রাহিম প্রধান, জেসমিন আক্তার, ইমন, মাহিম সরকার, মোঃ সজীব প্রধান, মোঃ মিরাজ, মোঃ রিয়াদ হোসেন, মোঃ জাকের রহমান তামীম, লিমন ঢালী, মোঃ মাসুম সর্দার রনি, মোঃ মানিক মাহমুদ, রাকিব, তাজিম ও নিরব।
 আহবায়ক তাহমিদ হাসান বলেন, “জাতীয় ছাত্র-শক্তিকে একটি আদর্শ ও শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করবো। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখাই আমাদের মূল লক্ষ্য।”
সদস্য সচিব ফরহাদ উদ জামান বলেন, “নতুন কমিটির মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনে এগিয়ে নিতে চাই। শিক্ষার্থীদের সমস্যার সমাধান, মানবিক কার্যক্রম বৃদ্ধি এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার।”
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেছেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital