শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বৈশাখ উদযাপনে দর্শনার্থীদের জন্য মোশারফ হোসাইনের প্রশংসনীয় উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:২৭ পিএম
চাঁদপুরে বৈশাখ উদযাপনে দর্শনার্থীদের জন্য মোশারফ হোসাইনের প্রশংসনীয় উদ্যোগে

বাংলা নববর্ষ উপলক্ষে চাঁদপুরে তীব্র তাপদাহের মধ্যে পথচারী ও দর্শনার্থীদের মাঝে স্বস্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষের দিন শহরের সরকারি কলেজ মাঠ ও প্রেসক্লাব ঘাট সংলগ্ন বৈশাখী মেলা প্রাঙ্গণে তাঁর পক্ষ থেকে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করা হয়। এছাড়াও নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করতে শিশু-কিশোরসহ সকল বয়সের দর্শনার্থীদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী ৭০০’র বেশি মানুষের মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

‘এক শহর এক স্বপ্ন’ শিরোনামে এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করেন আলহাজ্ব মোশারফ হোসাইনের একমাত্র সন্তান মারজুক মুঈদ ঐশ্বর্য এবং তাঁর স্বেচ্ছাসেবী দল।

আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় সাড়ে তিন হাজার মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও শরবত পরিবেশন করা হয়, যা তীব্র গরমে উপস্থিত দর্শনার্থীদের মাঝে স্বস্তি এনে দেয়। এছাড়াও দর্শনার্থীদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করে।

Model Hospital

স্থানীয়রা জানান, প্রচণ্ড গরমে এমন মানবিক উদ্যোগ যেমন মানুষের কষ্ট লাঘব করেছে, তেমনি বৈশাখী মেলায় আসা দর্শনার্থীদের জন্য আয়োজিত খেলাধুলা ও উপহার বিতরণ নববর্ষের আনন্দকে আরও বর্ণিল করে তুলেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital