শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৩৮ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় নিলেন রমিজ উদ্দিন

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:০৭ পিএম
৩৮ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় নিলেন রমিজ উদ্দিন

সোনালী কর্মজীবন শেষে রাজকীয় সম্মানে বিদায় নিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ রমিজ উদ্দিন।

দীর্ঘ ৩৮ বছর ৯ মাসের এক সোনালী কর্মজীবন শেষে রাজকীয় সম্মানে বিদায় নিলেন চাঁদপুরের কচুয়া উপজেলার আইনগিরী উচ্চ বিদ্যালয়ের সবার প্রিয়  সহকারী প্রধান শিক্ষক মোঃ রমিজ উদ্দিন। বুধবার (১৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

​প্রিয় শিক্ষকের অবসরের খবর শুনে বিদ্যালয়ে ভিড় জমান বর্তমান ও সাবেক শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকাবাসী। প্রাক্তন ছাত্ররা তাদের প্রিয় শিক্ষককে ফুলে সজ্জিত গাড়িতে করে রাজকীয়ভাবে বিদ্যালয়ে নিয়ে আসেন। বিদায় বেলায় প্রিয় গুরুকে ঘিরে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত, অনেককে অশ্রুসিক্ত নয়নে স্মৃতিচারণ করতে দেখা যায়।

জানা যায়, রমিজ উদ্দিন ১৯৮৭ সালের ৪ এপ্রিল আইনগিরী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। এরপর ১৯৯০ সালের ১ জুন সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ প্রায় ৩৯ বছরের শিক্ষকতা জীবনে তিনি অত্যন্ত দক্ষতার সাথে বিদ্যালয় পরিচালনা ও পাঠদান করেন।

সোনালী কর্মজীবন শেষে রাজকীয় সম্মানে বিদায় নিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ রমিজ উদ্দিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামানের সভাপতিত্বে ও ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রহিমানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনির প্রমুখ। ​

Model Hospital

বিদায় সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে মোঃ রমিজ উদ্দিন বলেন, বিদায় শব্দটা খুবই বেদনার। দীর্ঘ ৩৮ বছর ৯ মাস এক জায়গায় ছিলাম, এটি এখন আমার পরিবার। সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে যাওয়া খুবই কষ্টের। চাকরি জীবনে কখনো দায়িত্বে অবহেলা করিনি। আজ আমাকে যে সম্মান দেখানো হয়েছে, তা আমার আমৃত্যু স্মরণ থাকবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান বলেন,

রমিজ উদ্দিন স্যারের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা করেন। রমিজ উদ্দিন আমাদের বিদ্যালয়ের একটি স্তম্ভ ছিলেন। তার অভিজ্ঞতা ও নিষ্ঠা আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। কখনো সময়ের অপব্যবহার করতেন না। তার নিয়মানুবর্তিতার কারণে আমাদের কেউ ফাঁকিবাজি করার সুযোগ পেত না। তার শূন্যতা পূরণ হওয়ার নয়।

​অভিভাবক ও এলাকাবাসী বলেন, তিনি কেবল পাঠদানই করেননি, আমাদের সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করেছেন। এমন শিক্ষক পাওয়া ভাগ্যের বিষয়।

আইনগিরী উচ্চ বিদ্যালয় ও এক্স এস্টুডেন্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন এই আদর্শ শিক্ষক। ১৯ মে ১৯৮৭ সালে যোগদানের পর থেকে তিনি নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে আসছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital