শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাখাওয়াতের চাঁদাবাজি-দখলদারিত্বের দায় নেবে না বিএনপি

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:৫৮ পিএম
শাখাওয়াতের চাঁদাবাজি-দখলদারিত্বের দায় নেবে না বিএনপি

হাজীগঞ্জে শাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তিকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে সংশ্লিষ্ট দাবি করা হলেও, এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা।

শুক্রবার (১৭ এপ্রিল) হাজীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মজুমদার এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সারোয়ার মুন্সী এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাখাওয়াত হোসেনের সঙ্গে বিএনপির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। গত ১৭ বছরে তার সকল কর্মকাণ্ড ছিল ‘ফ্যাসিস্টদের’ সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি দলের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে জড়িত বলেও দাবি করা হয়।

নেতারা আরও বলেন, শাখাওয়াত হোসেনের এসব কর্মকাণ্ডের দায় বিএনপি নেবে না। যদি এ ধরনের অপকর্ম অব্যাহত থাকে, তবে দলের নেতাকর্মীরা তা প্রতিহত করে তাকে আইনের হাতে সোপর্দ করবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital