শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নেতার বাড়িতে দুর্বৃত্তদের হামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:৫২ পিএম
শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নেতার বাড়িতে দুর্বৃত্তদের হামলা
শাহরাস্তি উপজেলা-এ এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত একজনসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টামটা দক্ষিন  ইউপির  শংকরপুর গ্রাম কাজী বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও শাহরাস্তি প্রেসক্লাবের  সাবেক সভাপতি  কাজী হুমায়ন কবির (৭১) গত ১৭ এপ্রিল দুপুর  শুক্রবার আনুমানিক ১২টার দিকে তার বসতবাড়ির সীমানায় টিনের বেড়া নির্মাণের কাজ করছিলেন।
এ সময় একই এলাকার কাজী অনিক, মেহেদী হাসান, কাজী রবিউল, আব্দুল মন্নান, কাজী অন্তর, কাজী ঐশ্বর্য, কাজী ইসমাইল সহ অজ্ঞাতনামা আরও ৭:জন সেখানে গিয়ে নির্মাণকাজে বাধা দেয়।
প্রতিবাদ করলে অভিযুক্তরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে নির্মাণকাজে থাকা মোঃ মহিউদ্দিন মিলন গুরুতর আহত হন। তার ডান হাতের কব্জির নিচে আঘাতপ্রাপ্ত হয়ে থেতলানো জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
এ সময় হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ন কবির ও তার পরিবারের সদস্যদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরিস্থিতি বেগতিক দেখে তারা বসতঘরে আশ্রয় নিলে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে দুর্বৃত্তরা বাড়ির লাকড়ির ঘর, নির্মাণাধীন ইটের দেয়াল ও টিনের বেড়া ভাঙচুর করে,পানি সরবারহের মটর লাইন ভেঙ্গে ফেলে  এবং ফলজ গাছ কেটে ফেলে প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন করে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ন কবির শাহরাস্তি থানা-এ লিখিত অভিযোগে ৭ জনকে অভিযুক্ত এবং  ৪/৫ জনকে অজ্ঞাত  অভিযুক্ত করে একটি অভিযোগ  দায়ের করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল এবং প্রতিপক্ষরা তার জমি দখলের চেষ্টা করে আসছিল।
এ বিষয়ে শাহরাস্তি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছেন অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital