বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মেধা বৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:৫০ পিএম
কচুয়ায় মেধা বৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা (আমেরিকান প্রবাসী) আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া সম্মাননা স্মারক গ্রহণ করেন অতিথিদের কাছ থেকে।

​চাঁদপুরের কচুয়া উপজেলার ডুমুরিয়া সেকান্দর আলী মুন্সী নূরানী, করিমজান বিবি হাফিজিয়া মাদ্রাসা ও মোসাম্মত শিরিনা আক্তার মহিলা হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার যৌথ উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কচুয়া কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। একইসাথে প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার  ১শত বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।

​অত্র মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক ও আমেরিকান প্রবাসী  আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সহকারি প্রধান শিক্ষক হাফেজ মাও আবু ইউসুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কচুয়া কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল, শাহপুর দরবার শরীফের খলিফা মাওলানা মামুনুর রশিদ আল – আজহারী,  মাওলানা জাহাঙ্গীর হোসাইন আল- ক্বাদেরী

৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম আকাশ প্রমুখ।

Model Hospital
বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী সুমাইয়া আক্তারের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দিচ্ছেন অতিথিবৃন্দরা।

পুরস্কার বিতরণকালে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে এ ধরনের প্রতিযোগিতা ও মেধা মূল্যায়ন অত্যন্ত জরুরি। এতিম ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ বাচ্চু মিয়া,কোষাদক্ষ আলহাজ্ব মোঃ আবুল কালাম, মাওলানা ফয়জুর রহমান আল ক্বাদেরী, ডাক্তার মোঃ মোস্তাক আহমেদ শাহীন আল ক্বাদেরী, মাওলানা মোহাম্মদ জাহিদ হোসেন আল ক্বাদেরী, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক  মাওঃ মোঃ হেলাল উদ্দিন, কড়ইয়া ইউনিয়ন যুবদলের আইন বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, অত্র মাদ্রাসার সহ-সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা ও সোহেল রানা

 সহ অত্র মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের পুরস্কার গ্রহণ করে।

উল্লেখ্য যে,  অত্র মাদ্রাসার পক্ষ থেকে​ মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা (আমেরিকান প্রবাসী) আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া ও তাঁর সহধর্মিনী মোসাম্মৎ শিরিনা আক্তারকে সম্মাননা স্মারক প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital