বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর ৪নং ওয়ার্ডে নূরুল হক সরকারের মতবিনিময় সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:০৬ পিএম
ছেংগারচর ৪নং ওয়ার্ডে নূরুল হক সরকারের মতবিনিময় সভা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা করেছেন পৌর মেয়র পদপ্রার্থী নূরুল হক সরকার।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে আদুরভিটি গ্রামের দুঃখ মার্কেট এলাকায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে একই দিন আদুরভিটি প্রধান বাড়ি জামে মসজিদের সামনে দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নূরুল হক সরকার বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।
আপনাদের সহযোগিতা পেলে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে সক্ষম হবো।” তিনি জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছেঙ্গারচর পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান লস্কর এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন।
এসময় উপস্থিত ছিলেন নুরুল আমিন প্রধান, মোজাম্মেল কাজী, আক্তার দর্জি, আহমেদ উল্লাহ দর্জি, ছেঙ্গারচর পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর কৃষকদলের সহ-সভাপতি ইব্রাহিম সরকার, জিয়াউর রহমান, পৌর মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরকার, মিয়াজী, হাসান ঢালী, নূরে আলম নিঝুম, রোবেল ঢালী, তানভীর, নাফিজসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।
সভাগুলোতে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। স্থানীয়রা তাদের নানা দাবি ও সমস্যার কথা তুলে ধরেন এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতামত প্রদান করেন।‌

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital