শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৩ পিএম
শাহতলী জিলানী চিশতী উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, শিক্ষা উপকরণ বিতরণ, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল (রবিবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, আজকে এত সুন্দর আয়োজন করায় তোমাদের ধন্যবাদ। তোমাদের ফলাফলের প্রতি গুরুত্ব দিতে হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য ভালো ভাবে পড়াশুনা করতে হবে। যাতে তোমরা সবাই ভালো রেজাল্ট করতে পারো। পাবলিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। ভালো ফলাফল যে কোন প্রতিষ্ঠানের প্রান। লেখাপড়ার পাশাপাশি মানবিক মানুষ হতে হবে তোমাদের। তোমাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে৷ সমাজের জন্য ত্যাগ স্বীকার করতে হবে৷
তিনি বলেন, আমরা ভবিষ্যতে এ বিদ্যালয়ে কেন্দ্র আনার চেষ্টা করবো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খুব ইনোগেটিভ প্রোগ্রাম নিয়েছে৷ কৃষকদের ব্যাংক ঋন মওকুফ, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ইত্যাদি করেছে। প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে-মিল চালু করেছে।  ডিম, দুধ,  রুটি ব্যবস্থা করেছে শিশুদের জন্য। এ আয়োজন করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই চাঁদপুর ৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবকে। চাঁদপুর ৩আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব শিক্ষার উপরে জোর দিয়েছেন। চাঁদপুরের উন্নয়নে তিনি কাজ করছেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন৷ মিজি।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার, সহকারি শিক্ষক রবিউল আউয়াল খান, অফিস সহকারি মো: মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষকদের উপহার প্রদান করা হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ও দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital