বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৩ লাখের বেশি শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৮ পিএম
চাঁদপুরে ৩ লাখের বেশি শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ

চাঁদপুরে হামের টিকা ক্যাম্পেইন জোরদার করতে সংবাদ সম্মেলনে চাঁদপুর সিভিল সার্জনের পক্ষে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পৃষ্ঠপোষকতায় চাঁদপুরে জেলা পর্যায়ে হামের টিকা ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯এপ্রিল) দুপুর ১টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে চাঁদপুর সিভিল সার্জনের পক্ষে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।

তিনি বলেন, হামের ভাইরাস খুব দ্রুত ছড়ায় এবং বিশেষ করে ছোট শিশুদের জন্য এটি মারাত্মক হতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করা জরুরী। বর্তমানে চাঁদপুর জেলায় ৩৪ জন হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পরিস্থিতি মোকাবিলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ দুই ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপ ৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ তিন এলাকা-সদর, পৌরসভা ও হাইমচরে চলমান রয়েছে। দ্বিতীয় ধাপ শুরু হবে ২০ এপ্রিল থেকে ১০মে পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত মোট ১১ কর্মদিবস)।

তিনি বলেন, এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৩ লাখ ২১ হাজার ৫শ ৩৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য জেলা জুড়ে স্থাপন করা হয়েছে ২,৪২৪টি টিকাদান কেন্দ্র। কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছে ৩১৩টি টিম, যেখানে ৩১৩ জন টিকাদানকারী, ৬২৬ জন স্বেচ্ছাসেবী এবং ৩১৩ জন তদারককারী কাজ করছেন। ইতোমধ্যে ১৮ এপ্রিল পর্যন্ত ৬১ হাজার ৭২০ জন শিশুকে টিকা প্রদান সম্পন্ন হয়েছে।

Model Hospital

সংবাদ সম্মেলনে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত সিভিল সার্জন কার্যালয়কে অবহিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা ও সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা সবুজের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

তিনি বলেন, হামের কারণে দেশে অনেক শিশুর মৃত্যু হয়েছে। তাই এ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে। স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্টদের উদ্যোগকে স্বাগত জানাই।

সংবাদ সম্মেলনে অংশ নেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি শাহদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, রিয়াদ ফেরদৌস, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, এনটিভির চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রতিনিধি সেলিম রেজা, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, দৈনিক চাঁদপুর সময়ের প্রধান সম্পাদক ফরিদুল ইসলাম, দৈনিক আদি বাংলার প্রধান সম্পাদক এমরান হোসেন রাজন, দৈনিক বাংলাদেশের আলোর সাইদ হোসেন অপু চৌধুরী, দৈনিক আজকের পত্রিকার মাসুদ আলম, বৈশাখী টিভির চাঁদপুর প্রতিনিধি আব্দুল ওয়াদুদ বেপারী, দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, একুশে টিভির জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সচেতনতা, দ্রুত টিকাদান ও সম্মিলিত উদ্যোগই পারে হামের ঝুঁকি কমাতে—এমন বার্তাই উঠে আসে পুরো আয়োজন থেকে।

উল্লেখ্য, চাঁদপুর সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০৪ জন শিশু ভর্তি হয়েছিল, যার মধ্যে ৫২ জন চিকিৎসা গ্রহণ করেছে। ২০এপ্রিল চাঁদপুর কালেক্টরেট স্কুলে সকাল ১০টায় হামের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন চাঁদপুর ৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital